Skip to content
গীতসংহিতা ১৪৭:৭-১১

প্রকৃতিতে ঈশ্বরের জোগানের প্রশংসা

গীতসংহিতা ১৪৭:৭-১১
ধন্যবাদ সহকারে সদাপ্রভুুর গান কর, বীণা বাজিয়ে আমাদের ঈশ্বরের প্রশংসা কর।
তিনি আকাশমণ্ডলকে মেঘ দিয়ে ঢেকে দেন এবং তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্বতদের ওপরে ঘাস জন্মান।
তিনি পশুদের খাদ্য দেন, দাঁড়কাকের বাচ্চাদেরকে দেন যখন তারা ডাকে।
১০
তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না, তিনি মানুষের শক্তিশালী পায়ের জন্য সন্তুষ্ট হন না।
১১
সদাপ্রভুু তাদের জন্য আনন্দ পান যারা তাঁকে সম্মান করে, যারা তাঁর চুক্তির বিশ্বস্ততায় আশা রাখে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options