Skip to content
সামগ্রি ১১৯:১২৯-১৩৬

সামগ্রি ১১৯:১২৯-১৩৬

১২৯
তোমার নিয়মের আদেশ আশ্চর্য্য, এই জন্য আমি সেগুলো পালন করি।
১৩০
তোমার প্রকাশিত বাক্য আলো দান করে; তা সরলদের বুদ্ধি দান করে।
১৩১
আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম, কারণ আমি তোমার আদেশগুলোর আকাঙ্খা করছিলাম।
১৩২
আমার দিকে ফের এবং আমায় দয়া কর, যেমন তুমি সব দিন করে থাক তাদের জন্য যারা তোমার নাম ভালবাসে।
১৩৩
তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও; কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না।
১৩৪
মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি।
১৩৫
তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোক এবং তোমার বিধি সকল আমাকে শেখাও।
১৩৬
আমার চোখ থেকে জলধারা বইছে, কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options