গণনা ৭:৭২-৭৭
৭২
এগারো দিনের আশেরের লোকদের শাসনকর্ত্তা অক্রণের ছেলে পগীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন।
৭৩
তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
৭৪
ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
৭৫
হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;
৭৬
পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল
৭৭
ও মঙ্গলার্থক বলির জন্য দুই ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অক্রণের ছেলে পগীয়েলের উপহার।
Settings