গণনা ৭:৪২-৪৭
৪২
ষষ্ট দিনের গাদ সন্তানদের শাসনকর্ত্তা দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ তাঁর উপহার উত্সর্গ করলেন।
৪৩
তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
৪৪
ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
৪৫
হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;
৪৬
পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগলের শাবক
৪৭
ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি দ্যূয়েলের ছেলে ইলীয়াসফের উপহার।
Settings