গণনা ৩:৩৩-৩৯
৩৩
মরারি থেকে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা মরারীয়দের গোষ্ঠী।
৩৪
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষ গণনা করলে এদের লোক সংখ্যা ছয় হাজার দুশো জন হল।
৩৫
অবীহয়িলের ছেলে সূরীয়েল মরারি গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন; তারা সমাগম তাঁবুর উত্তরদিকে শিবির করত।
৩৬
মরারির সন্তানরা সমাগম তাঁবুর তক্তা, অর্গল, স্তম্ভ, ভিত্তি ও তার সমস্ত দ্রব্য এবং তার সঙ্গে যুক্ত সমস্ত কাজে
৩৭
উঠানের চারিদিকের স্তম্ভ ও তাদের ভিত্তি, গোঁজ ও দড়ির দেখাশোনা করত।
৩৮
সমাগম তাঁবুর সামনে, পূর্ব দিকে, সূর্য্যোদয়ের দিকে, মোশি, হারোণ ও তার ছেলেরা অবশ্যই শিবির স্থাপন করবে, ইস্রায়েল সন্তানদের পক্ষ থেকে মহাপবিত্র স্থানের বিষয়ে তারা দায়ী থাকবে। কোনো বিদেশী তার কাছাকাছি এলে, তার মৃত্যুদণ্ড হবে।
৩৯
মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে লেবীয়দিগকে নিজেদের গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের সংখ্যা একমাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ মোট বাইশ হাজার জন হল।
Settings