গণনা ১:৫০-৫১
৫০
পরিবর্তে, সাক্ষ্যের সমাগম তাঁবুর দেখাশোনা ও সমাগম তাঁবুর সব দ্রব্য ও তার সমস্ত বিষয়ের দেখাশোনা করার জন্য লেবীয়দেরকে নিযুক্ত কর; অবশ্যই তারা সমাগম তাঁবু বহন করবে ও তারা সমাগম তাঁবুর সমস্ত জিনিসপত্র বহন করবে। তারা অবশ্যই সমাগম তাঁবুর যত্ন নেবে ও তার চারপাশে তাদের শিবির গড়বে।
৫১
যখন সমাগম তাঁবু অন্য জায়গায় নিয়ে যাবে, অবশ্যই লেবীয়েরা তা ভাঁজ করে নিয়ে যাবে। যখন সমাগম তাঁবু স্থাপন করা হবে, অবশ্যই লেবীয়েরা তা স্থাপন করবে। অন্য কোন লোক সমাগম তাঁবুর কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।
Settings