লেভীতিক ১৬:১-৩
১
¶ হারোণের দুই ছেলে সদাপ্রভুর কাছে উপস্থিত হয়ে মারা গেলে পর, সদাপ্রভু মোশির সঙ্গে আলাপ করলেন।
২
সদাপ্রভু মোশিকে এই কথা বললেন, “তুমি নিজের ভাই হারোণকে বল, যেন সে অতি পবিত্র জায়গায় পর্দার ভিতরে, সিন্দুকের ওপরে অবস্থিত পাপাবরণের সামনে সব দিনের প্রবেশ না করে, পাছে তার মৃত্যু হয়; কারণ আমি পাপাবরণের ওপরে মেঘে দেখা দেব।
৩
হারোণ পাপের জন্যে একটি গোবত্স ও হোমের জন্যে একটি মেষ সঙ্গে নিয়ে, এইরূপে অতি পবিত্র জায়গায় প্রবেশ করবে।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Settings