যিহোশূয়া ৮:৩৪-৩৫
৩৪
পরে ব্যবস্থার বইতে যা যা লেখা আছে, সেই অনুযায়ী তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্বাদের ও অভিশাপের কথা, পাঠ করলেন।
৩৫
মোশি যা যা আদেশ করেছিলেন, যিহোশূয় ইস্রায়েলের সমস্ত সমাজের এবং মহিলাদের, ছোট ছেলে-মেয়েদের ও তাদের মধ্য প্রবাসীদের সামনে সেই সমস্ত পাঠ করলেন, একটি বাক্যেরও ত্রুটি করলেন না।