Skip to content
যিহোশূয়া ১:১২-১৮

যিহোশূয়া ১:১২-১৮

১২
পরে যিহোশূয় রূবেণীয়দিগকে, গাদীয়দিগকে ও মনঃশির অর্দ্ধ বংশকে বললেন,
১৩
সদাপ্রভুর দাস মোশি তোমাদেরকে যে আজ্ঞা দিয়েছিলেন, তা স্মরণ কর; তিনি বলেছিলেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে বিশ্রাম দিচ্ছেন, আর এই দেশ তোমাদেরকে দেবেন।
১৪
মোশির যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদেরকে যে দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান্‌ বীর, সসজ্জ হয়ে তোমাদের ভ্রাতৃগণের আগে আগে পার হয়ে যাবে ও তাহাদের সাহায্য করবে।
১৫
পরে যখন সদাপ্রভু তোমাদের মত তোমাদের ভাইদের বিশ্রাম দেবেন, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যে দেশ দিচ্ছেন, তারাও যখন সেই দেশ অধিকার করবে, তখন তোমরা যর্দ্দনের পূর্বদিকে সূর্যোদয়ের দিকে যা সদাপ্রভুর দাস মোশি দিয়েছিলেন, সেখানে ফিরে গিয়ে তা অধিকার করবে।”
১৬
তারা যিহোশূয়কে বলল, “আপনি আমাদেরকে যা কিছু আজ্ঞা করেছেন, সে সমস্তই আমরা করব; আপনি আমাদের যে কোন জায়গায় পাঠাবেন, সেই জায়গায় আমরা যাব।
১৭
আমরা সমস্ত বিষয়ে যেমন মোশির কথা শুনতাম, তেমনি আপনার কথাও শুনব; শুধুমাত্র আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলেন, তেমনি আপনারও সঙ্গে সঙ্গে থাকুন।
১৮
যে কেউ আপনার আজ্ঞার বিরুদ্ধে যাবে এবং আপনার আজ্ঞার অবাধ্য হবে, তাঁর প্রাণদণ্ড হবে, আপনি শুধু বলবান হন ও সাহস করুন।”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options