ইযেকিয়েল ৩৭:১৫-২০
১৫
¶ পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
১৬
“হে মানুষের-সন্তান তুমি নিজের জন্য একটা কাঠ নিয়ে তার ওপরে এই কথা লেখো, যিহূদার জন্য এবং তার সঙ্গী ইস্রায়েল-সন্তানদের জন্য। পরে একখানি কাঠ নিয়ে তার ওপরে লেখো, যোষেফের জন্য, এটা ইফ্রয়িমের ও তার সঙ্গী সব ইস্রায়েল কুলের কাঠ।
১৭
পরে সেই দুটি কাঠ পরস্পর জোড়া দিয়ে একটি কাঠ কর, যাতে তোমার হাতে এক হয়।
১৮
আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলবে, এতে আপনার উদ্দেশ্য কি, তা কি আমাদেরকে জানাবেন না?
১৯
তখন তুমি তাদেরকে বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, ইফ্রয়িমের হাতে যোষেফের যে কাঠ আছে, আমি তা গ্রহণ করব, তাদেরকে ওর অর্থাৎ যিহূদার কাঠের সঙ্গে জোড়া দেব এবং তাদেরকে একটি কাঠ করব, তাতে সে সব আমার হাতে এক হবে।
২০
আর তুমি সেই যে দুই কাঠে লিখবে, তা তাদের সামনে তোমার হাতে থাকবে।
Settings