ইযেকিয়েল ২০:৫-৮
৫
তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি যে দিন ইস্রায়েলকে মনোনীত করেছিলাম, যাকোবের কুলজাত বংশের জন্য হাত তুলেছিলাম, মিশর দেশে তাদের কাছে নিজের পরিচয় দিয়েছিলাম, যখন তাদের জন্য আমার হাত তুলেছিলাম। আমি বললাম, ‘আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু’
৬
সেই দিন তাদের জন্যে হাত তুলে বলেছিলাম যে, আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করব এবং তাদের জন্য যে দেশ আমি যত্নসহকারে বেছে রেখেছি, এটা ছিল দুধ ও মধু প্রবাহী; এটা ছিল সব দেশের মধ্যে খুব সুন্দর অলংকার!
৭
আর আমি তাদেরকে বলেছিলাম, ‘তোমার প্রত্যেক জন তার চোখের সামনে থেকে ঘৃণ্য বস্তু প্রত্যাখ্যান কর এবং ইস্রায়েলের মূর্তিগুলির দ্বারা নিজেদেরকে অশুচি কর না; আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু’।”
৮
কিন্তু তারা আমার বিরুদ্ধাচারী হল, আমার কথা শুনতে নারাজ হল, প্রত্যেক মানুষ তার চোখের সামনে থেকে ঘৃণ্য বিষয়গুলি দূর করে নি ইস্রায়েলের মূর্তিগুলি পরিত্যাগ করে নি, তাতে আমি তাদের ওপরে আমার কোপ ঢালব, মিশর দেশের মধ্যে তাদেরকে আমার ক্রোধ সম্পন্ন করব।
Settings