Skip to content
ঈশ্বরের পদক্ষেপ ৪০:৯-১৫

ঈশ্বরের পদক্ষেপ ৪০:৯-১৫

তুমি পরে অভিষেকের তেল নিয়ে তাঁবু এবং তার মধ্যে সব জিনিসগুলি অভিষেক করবে। তুমি অবশ্যই এটি পবিত্র করবে এবং সাজাবে; তখন এটি পবিত্র হবে এবং আমার জন্য সংরক্ষিত হবে।
১০
তুমি হোমবেদি ও সেই বিষয়ে সব পাত্রগুলি অভিষেক করবে। তুমি হোমবেদি পবিত্র করবে; আমার সেবার জন্য তা প্রস্তুত করবে এবং সেই বেদি অতি পবিত্র হবে ও আমার জন্য সংরক্ষিত হবে।
১১
তুমি আমার সেবা কাজের জন্য গামলার মত পাত্রটি ও তার দানি অভিষেক করবে ও পবিত্র করবে।
১২
তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর প্রবেশ দরজার কাছে আনবে এবং জলে স্নান করাবে।
১৩
আর তুমি হারোণকে পবিত্র পোশাক গুলি পরাবে, অভিষেক করবে এবং একমাত্র আমার জন্য পবিত্র করবে, তাতে সে আমার যাজক হয়ে কাজ করবে।
১৪
আর তার ছেলেদেরকেও আনবে এবং তাদের গায়ে পোশাক পরাবে।
১৫
আর তুমি তাদেরকেও অভিষেক করবে যেমন ভাবে তাদের পিতাকে অভিষেক করেছ; যাতে তারা যাজক হয়ে আমার সেবা কাজ করে। তাদের সেই অভিষেক বংশ পরম্পরায় তাদের চিরস্থায়ী যাজকত্ব তৈরী করবে।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options