Skip to content
যাত্রাপুস্তক ২০:২২-৩৩

যাত্রাপুস্তক ২০:২২-৩৩

২২
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের এই কথা গুলি অবশ্যই বলবে, তোমরা নিজেরাই দেখলে যে, আমি স্বর্গ থেকে তোমাদের সঙ্গে কথা বললাম।
২৩
তোমরা আমার পাশাপাশি অন্য দেবতা তৈরী কর না; নিজেদের জন্য রূপার দেবতা কি সোনা দিয়ে দেবতা তৈরী কোরো না।
২৪
তুমি আমার জন্যে মাটি দিয়ে এক বেদি তৈরী করবে এবং তার উপরে তোমার হোমবলি ও মঙ্গলের জন্য বলি, তোমার ভেড়া ও তোমার গরু উৎসর্গ করবে। আমি যে যে জায়গায় আমার নাম মনে করাব, সে জায়গায় তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ করব।
২৫
তুমি যদি আমার জন্য পাথর দিয়ে বেদি তৈরী কর, তবে খোদাই করা পাথরে তা তৈরী কোরো না, কারণ তার উপরে অস্ত্র তুললে তুমি তা অপবিত্র করবে।
২৬
আর আমার বেদির উপরে সিঁড়ি দিয়ে উঠ না, না হলে তার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হবে।”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options