১ ইতিহাস ২৩:১৪-১৭
১৪
কিন্তু যেমন ঈশ্বরের লোক মোশি তাঁর ছেলেদের লেবীয়দের মধ্যে ধরা হত।
১৫
মোশির ছেলেরা হল গের্শোম ও ইলীয়েষর।
১৬
গের্শোমের বংশধরদের মধ্যে শবূয়েল ছিলেন নেতা।
১৭
ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোনো ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।