৩২
¶ অব্রাহামের উপপত্নী কটূরার ছেলেরা হল সিম্রন, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ। যক্ষণের ছেলেরা হল শিবা ও দদান।
৩৩
মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই ছিল কটূরার বংশধর।
৩৪
¶ অব্রাহামের ছেলে ইস্হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল।