Skip to content
ইযেকিয়েল ৩৩:২

ইযেকিয়েল ৩৩:২

চারপাশের প্রসঙ্গসহ পদ ২ দেখানো হচ্ছে।
১
তারপর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
২
মানুষের সন্তান, এই কথা তাদেরকে বল, যখন আমি কোন দেশের বিরুদ্ধে তরোয়াল আনি, তারপর ঐ দেশের লোকেরা যদি তাদের মধ্য থেকে কোন এক জনকে নেয় এবং তাকে প্রহরী নিযুক্ত করে।
৩
সে তরোয়ালকে দেশের বিরুদ্ধে আসতে দেখে এবং তুরী বাজিয়ে লোকদেরকে সচেতন করে,
৪
যদি লোকেরা সেই তূরীর শব্দ শুনতে পায় এবং শুনেও সচেতন না হয় এবং যদি তরোয়াল এসে তাদেরকে হত্যা করে, তবে তার রক্ত তারই মাথায় পড়বে।
৫
যদি কেউ তুরীর শব্দ শোনে এবং মনোযোগ না দেয়, তার রক্ত তার উপরে বর্ত্তিবে । কিন্তু যদি সচেতন হত তবে তার প্রাণ বাঁচাতে পারত।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options