Skip to content
ইযেকিয়েল ২০:৩

ইযেকিয়েল ২০:৩

চারপাশের প্রসঙ্গসহ পদ ৩ দেখানো হচ্ছে।
১
বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে এটা এসেছিল সপ্তম বছরের পঞ্চম মাসে, মাসের দশম দিনের ইস্রায়েলের প্রাচীনদের মধ্যে কয়েকজন পুরুষ সদাপ্রভুর কাছে খোঁজ করার জন্য এসে আমার সামনে বসল।
২
তখন সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
৩
“হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের প্রাচীনদের সঙ্গে ঘোষণা করে তাদেরকে বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন: তোমার কি আমার কাছে খোঁজ করতে এসেছ? যেমন আমি জীবন্ত, আমি তোমাদের দ্বারা অন্বেষিত হব না’!” এটা প্রভু সদাপ্রভু বলেন।
৪
হে মানুষের সন্তান, তুমি কি তাদের বিচার করবে? তুমি কি বিচার করবে? তবে তাদের পূর্বপুরুষদের জঘন্য কাজ সব তাদেরকে জানাও;
৫
তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি যে দিন ইস্রায়েলকে মনোনীত করেছিলাম, যাকোবের কুলজাত বংশের জন্য হাত তুলেছিলাম, মিশর দেশে তাদের কাছে নিজের পরিচয় দিয়েছিলাম, যখন তাদের জন্য আমার হাত তুলেছিলাম। আমি বললাম, ‘আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু’
৬
সেই দিন তাদের জন্যে হাত তুলে বলেছিলাম যে, আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করব এবং তাদের জন্য যে দেশ আমি যত্নসহকারে বেছে রেখেছি, এটা ছিল দুধ ও মধু প্রবাহী; এটা ছিল সব দেশের মধ্যে খুব সুন্দর অলংকার!
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options